ইনফিনিক্স আজ ভারতের বাজারে লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Infinix GT 50 Pro, যা দেশের প্রথম স্মার্টফোন-টু-কনসোল গেমিং ইকোসিস্টেম নিয়ে এসেছে। বিশেষভাবে হার্ডকোর গেমারদের জন্য ডিজাইন করা এই ফোনের সাথে থাকছে বেশ কিছু ডেডিকেটেড হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ, যার সাহায্যে ব্যবহারকারীরা হ্যান্ডহেল্ড মোডে গেম খেলতে পারবেন, মাল্টিপ্লেয়ারের জন্য কন্ট্রোলার ভাগ করতে পারবেন এবং বড় স্ক্রিনের অভিজ্ঞতার জন্য টিভিতে ডক করতে পারবেন।
Infinix GT 50 Pro স্পেসিফিকেশন
ফোনটিতে Corning Gorilla Glass 7i দ্বারা সুরক্ষিত একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং ২,৮০০ হার্জ টাচ রিপোর্টিং রেট সাপোর্ট করে।
‘ব্ল্যাক অ্যাবিস’ এবং ‘রেড ব্লেজ’ রঙে উপলব্ধ সুপারকার-অনুপ্রাণিত “সাইবারমেকা” ডিজাইনের এই ফোনে আছে ক্রসহেয়ার আকারে সাজানো চারটি আরজিবি স্ট্রিপ সহ মেকানিক্যাল লাইট টেকনোলজি, যা আটটি কাস্টম রঙ সমর্থন করে।

ডলবি অ্যাটমস অডিও থাকায় এর শব্দ আগের চেয়ে ৫০% বেশি জোরালো এবং এতে ২৫টি ইন-গেম ভয়েস ইফেক্ট সহ এআই ম্যাজিক ভয়েস চেঞ্জার দেওয়া হয়েছে।
ডিভাইসটি ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট প্রসেসর দ্বারা চালিত, যা ২.২ মিলিয়নেরও বেশি আনটুটু (AnTuTu) স্কোর অর্জন করেছে। এটি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ৪১% বেশি মাল্টি-কোর পারফরম্যান্স এবং ১৪৪FPS পর্যন্ত উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করে। এর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় মাইক্রো-পাম্প লিকুইড কুলিং সিস্টেম, যার হিট ডিসিপেশন এরিয়া ৭,৭০০ বর্গ মিলিমিটার।
নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে কাস্টম Infinix N1 নেটওয়ার্ক চিপ এবং ৩৬০° অ্যান্টেনা ডিজাইন দুর্বল নেটওয়ার্ক জোনেও ৬০% শক্তিশালী সিগন্যাল প্রদান করে। ফোনটিতে ৬,৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড, ৩০ ওয়াট ওয়্যারলেস এবং ওয়্যারলেস বাইপাস চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা উভয় দিক থেকেই একসাথে 4K 60FPS ভিডিও শুট করতে সক্ষম। নতুন এক্সওএস ১৬ (XOS 16)-এ চালিত এই স্মার্টফোনে ইনফিনিক্স তিনটি প্রধান ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
Infinix GT 50 Pro মূল্য ও প্রাপ্যতা
Infinix GT 50 Pro-এর স্ট্যান্ডার্ড মডেলের দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ টাকা থেকে। এটির প্রথম সেল শুরু হচ্ছে আগামী 3০ অক্টোবর থেকে ফ্লিপকার্ট আর অফিসিয়াল সাইটে।


